ইবনে সিনা:যাঁর চিকিৎসা শাস্ত্রের এনসাইক্লোপিডিয়া ইউরোপ শাসন করেছিল ৫০০ বছর

আবু আলী সিনা, যাকে পশ্চিমে ‘আভিসিনা’ নামে ডাকা হয়, ছিলেন তাঁর সময়ের শ্রেষ্ঠ চিকিৎসক ও দার্শনিক। তাঁর রচিত ‘আল-কানুন ফিত-তিব’ (The Canon of Medicine) চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বই হিসেবে স্বীকৃত। তিনি প্রথম চিহ্নিত করেছিলেন যে রোগ জীবাণুর মাধ্যমে ছড়ায় এবং মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক সুস্থতার নিবিড় সম্পর্ক আছে। কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ ব্যবস্থার প্রাথমিক ধারণাও তাঁর কাজ থেকে পাওয়া যায়। চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি তিনি পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায়ও অসামান্য অবদান রেখে গেছেন।

Reference: আল-কানুন ফিত-তিব, ইবনে সিনা: হিজ লাইফ অ্যান্ড কন্ট্রিবিউশনস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top