অটোম্যান সাম্রাজ্যের উত্থান: তিন মহাদেশ জুড়ে বিস্তৃত এক ইসলামী খেলাফতের গৌরবগাথা

অটোম্যান সাম্রাজ্য বা উসমানীয় খেলাফত মানব ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী সাম্রাজ্য। ১২৯৯ সালে প্রথম উসমান কর্তৃক প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা—এই তিন মহাদেশে বিস্তৃত ছিল। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মদ আল-ফাতিহ কর্তৃক কনস্টান্টিনোপল বিজয় ছিল এই সাম্রাজ্যের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে এটি সামরিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক উৎকর্ষের শীর্ষে পৌঁছায়। অটোম্যানদের স্থাপত্য (যেমন: ব্লু মস্ক), প্রশাসনিক ব্যবস্থা এবং ধর্মীয় সহনশীলতা আজও বিশ্বকে অবাক করে। দীর্ঘ ৬০০ বছরেরও বেশি সময় ধরে ইসলামের ঝাণ্ডা উড্ডীন রেখে ১৯২৪ সালে এই মহান সাম্রাজ্যের অবসান ঘটে।

Reference: অটোমান সাম্রাজ্যের ইতিহাস (ড. আলী মুহাম্মদ আস-সাল্লাবী), দি অটোম্যানস (অ্যান্ড্রু হুইক্রফট)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top