পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলছি। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ পৃথিবী উপহার দিতে এখনই কার্বন নিঃসরণ কমানো এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।