প্রাচীন গ্রিক সভ্যতাকে আধুনিক পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয়। দর্শন, বিজ্ঞান, সাহিত্য এবং গণতন্ত্রের ধারণা—সবই এই গ্রিক ভূমি থেকে জন্ম নিয়েছে। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের মতো দার্শনিকদের জ্ঞান আজও পৃথিবীর দিকনির্দেশক। তবে গ্রিক প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটের সামরিক অভিযানের মাধ্যমে। তিনি গ্রিস থেকে ভারত পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং ‘হেলেনিস্টিক’ সংস্কৃতির সূচনা করেছিলেন। গ্রিক স্থাপত্যকলা এবং তাদের মিথলজি আজও শিল্পকলা ও পপ কালচারের অন্যতম প্রধান উৎস হিসেবে পরিচিত।
Reference: দ্য গ্রিকস (এইচ.ডি.এফ কিটো), আলেকজান্ডার দ্য গ্রেট (ফিলিপ ফ্রিম্যান)।